1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সিলেট ঈদবাজারে নারী চোরচক্র সক্রিয় আটক ৩

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৩৪৭ Time View

সিলেট প্রতিনিধি:; সিলেট নগরীর জিন্দাবাজার থেকে নারী চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সিলেটের ‘কৌশলী’ নারী চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেল ৫টায় জিন্দাবাজার কাজী ম্যানশনের নিচ তলার একটি কাপড়ের দোকান থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ব্যবসায়ীরা। তবে আটককৃতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, শনিবার বিকেলে ওই তিন মহিলারা কাজী ম্যানশনের ক্রেতাদের ব্যাগ থেকে কৌশলে টাকা ও অন্যান্য মালামল নিতে গিয়ে হাতে নাতে আটক করে পুলিশকে খবর দেয় ব্যবসায়ীরা। খবর পেয়ে নগরীর বন্দর ফাড়ির ইনচার্জ ফায়েজ ওই তিন মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।

বন্দর ফাড়ির ইনচার্জ ফয়েজ আহমদ জানান, ওই তিন মহিলা নরী চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময় ঈদের বাজারকে কাজে লাগায় ভিড়ের মধ্যে অন্যান্য ক্রেতাদের ব্যাগ থেকে টাকা পয়সা এবং ব্যাগ হাতিয়ে নিয়ে যায়।

ওই সব কৌশলী ছিনতাই এবং চোর চক্রের সদস্যদের ধরতে তৎপর রয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে আটককৃতদের নাম তিনি জানাতে পারেননি। তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com