1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেট একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ২২

  • Update Time : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৮৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অতিমারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫৫৭ জনের।

সিলেট স্বাস্থ্য বিভাগের বুধবারের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া ২২ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৮ জন,  হবিগঞ্জে দুইজন এবং মৌলভীবাজারে একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৮৪৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৬২০ জন, ওসমানী হাসপাতালে ৫৭ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪২জন ও মৌলভীবাজারে ৬৬  জনের মৃত্যু হলো। ২৪ ঘন্টায় ১৯১৭  জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। শনাক্তের হার ২৯.০৬ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৪৭ হাজার ১১ জনের পজিটিভ শনাক্ত হলো। এছাড়া, ২৪ ঘন্টায় র ্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এ বিভাগে আরো ১৩৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com