1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন করা হবে: প্রধান বিচারপতি এস কে সিনহা

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ২৪৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক
সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধান বিচারপতি বলেন, উচ্চ আদালতের বিচারিক সেবাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদও এ বিষয়ে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন। নতুন বিচারক নিয়োগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনজীবীদের বিচার বিভাগের একটি অঙ্গ অভিহিত করে সুরেন্দ্র কুমার সিনহা নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আইনজীবীরা বিচার বিভাগের একটি অঙ্গ। তাঁরাই নির্যাতিত মানুষের অধিকার নিশ্চিত করেন। একজন আইনজীবীর সামান্য ত্রুটির কারণে বিচারপ্রার্থীর অনেক বড় ক্ষতি হতে পারে। আবার তাঁর যথাযথ সচেতনতায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে। তাই আইন পেশাকে নিছক পেশা হিসেবে গ্রহণ না করে সেবা হিসেবে গ্রহণ করতে হবে।’
প্রধান বিচারপতি সিলেট বারে আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরুর স্মৃতিচারণা করে বলেন, স্বাধীনতা-উত্তরকালে সিলেট বারে যেসব আইনজীবী কাজ করতেন, তাঁরা ছিলেন প্রবাদপ্রতিম সততার অধিকারী। তাঁরা কখনোই সিলেট বারের আইন অঙ্গনে রাজনীতির চর্চা করতেন না। সিলেটের আইনজীবীদের অতীতের মতো সিলেট বারকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
সিলেটের জজ আদালত চত্বরে আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ, আইনজীবীদের মেধাবী সন্তানদের মধ্যে পুরস্কার বিতরণ, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সিলেট বারে ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত ২৭৪ জন আইনজীবীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি, সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহ উদ্দিন সিরাজ ও জিপি খাদিমুল মিল্লাহ মোহাম্মদ জালাল। আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের বখতের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম।
Share on Facebook
Share on Twitter
Share on Google Plus
Send email

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com