1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সিলেট করোনায় আরো ৯ মৃত্যু

  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট বিভাগে  অতিমারি করোনাভাইরাসে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় মারা যাওয়াদের মধ্যে সিলেটে ৭ জন এবং ওসমানী হাসপাতাল ও মৌলভীবাজারে একজন করে রোাগীর মৃত্যু হয়েছে।

একই সময়ে পজিটিভ শনাক্ত হয়েছে ১৭৫ জনের। শনাক্তের হার ১৭.৭১ ভাগ। সিলেট স্বাস্থ্য বিভাগের রবিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে এ বিভাগে ১০৫২ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত সিলেট জেলায় সর্বোচ্চ ৭৭৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৯৬ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ৭১ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘন্টায় ৯৭৭  জনের নমুনা পরীক্ষায় ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে ৫২ হাজার ৫২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ১৬৭ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৩০৭২ জন। এছাড়া, একদিনে র ্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন ভর্তি ৩৪ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ৩৭০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com