1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আগুন, আহত অন্তত ৬

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ২৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের কদমতলীতে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২ টার দিকে তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়ে গ্যাস লাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে শুরু করে। এ সময় একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে থাকা কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। আহতদের সবাইকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে, তারমধ্যে আলমপুর স্টেশনের ২টি ও তালতলা স্টেশনের ২টি।

ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের টিমলিডার নুরুল ইসলাম বলেন, সিলেট জালালাবাদ গ্যাস অফিসে বারবার ফোন দেওয়া হলেও তারা ফোন ধরে নি। গ্যাস লাইন বন্ধ করা হলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

কদমতলী বাস টার্মিনালের মুল সড়কে আগুন লাগার ঘটনায় টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যেতে পারেনি।

জালালাবাদ গ্যাস অফিসের পক্ষ থেকে গ্যাস লাইন বন্ধ করে দেওয়ার পর দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। টার্মিনাল থেকে বাস চলাচলও স্বাভাবিক হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com