1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু গ্রেফতার

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০১৬
  • ২৯০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে নিপুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

হিরণ মাহমুদ নিপুকে জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী।

রবিবার দিবাগত পৌনে ১১টার দিকে নগরীর বালুচর এলাকা থেকে নিপুকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলামা সেলিমসহ কয়েকজন আহত হন। এছাড়া, সম্প্রতি সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে নিজ অফিসে গিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে নিপুর বিরুদ্ধে। ওই প্রকৌশলী হুমকি পেয়ে থানায় দু’টি জিডিও দায়ের করেছেন। এছাড়া এমসি কলেজের জায়গা দখল ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে নিপুর বিরুদ্ধে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com