1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন লুৎফুর রহমান

  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ২৬৩ Time View

সিলেট প্রতিনিধি:: সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক গণপরিষদের সদস্য এডভোকেট লুৎফুর রহমান।

মঙ্গলবার সিলেট, বরিশাল, পিরোজপুর ও কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

এর আগে নতুন প্রশাসক নিয়োগের ফাইলটি অনুমোদন দিয়ে এর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় স্থানীয় সরকার বিভাগ। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়।

সর্বশেষ এ পদের দায়িত্বে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। ২০১৫ সালের ০৯ সেপ্টেম্বর তার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়।

এডভোকেট লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সত্তরোর্ধ্ব রাজনৈতিক এই ব্যক্তি বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com