1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহি ৪টি বাসে ডাকাতি

  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ২৫৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে গণ যাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌণে ১টার দিকে বাহুবলের কামাইছড়া ও রশিদপুর এলাকার মধ্যবর্তী স্থানে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতরা চারটি বাস থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নেয় বলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস এবং ঢাকাগামী শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের আরো দুইটি বাস ডাকাতির শিকার হয়।

বাসের যাত্রীরা জানান, কামাইছড়া ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে সড়কে গাছ ফেলে চারটি বাসের গতিরোধ করে ডাকাত দল। এরপর অস্ত্রের মূখে জিম্মি করে ডাকাতরা চারটি বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায়।

ডাকাতদের হামলায় এক যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে।

হবিগঞ্জের বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই আগেই ডাকাতরা পালিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com