1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরীর মাতৃ বিয়োগ

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪১ Time View

সিলেট প্রতিনিধি-

  1. সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরীর মাতা রফিকুন্নেছা চৌধুরী আর নেই। আজ সোমবার (২৮.৯.২০২০) সকাল ১০টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুই পুত্র ও চার কন্যাসহ অনেক গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন।

সাংবাদিক কাউসার চৌধুরীর বাবা আতাউর রহমান চৌধুরী ২০০২ সালে ইন্তেকাল করেন।

মরহুমার নামাজে জানাজা আজ সোমবার বাদ আছর সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানায়, গত সপ্তাহে মরহুমাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। এরপর তাকে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল গ্রামে নিয়ে আসা হয়। সেখানে আজ ভোরে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরীর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় সহ সভাপতি তাজউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, ইত্তেফাক সংবাদদাতা আব্দুল হাই, কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমদ  এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com