1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সিলেট বিভাগে করোনায় আরো ৯ মৃত্যু

  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট বিভাগে  অতিমারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭ জন ও ওসমানী হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এ বিভাগে ১১০৬ জনের মৃত্যু হলো।

সিলেট স্বাস্থ্য বিভাগের সোমবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৭৯১  জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০.২৪ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৫৩ হাজার ৪৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ২৯৭ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৫৪২৪ জন। এছাড়া, একদিনে র ্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন ভর্তি ২৪ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ২২২ জন। ওসমানী হাসপাতালে ভর্তি ১৪২ জনের সন্দেহভাজন ৯৯ জন, পজিটিভ ৩২ জন ও আইসিইউতে ভর্তি ১১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com