1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

সিলেট-রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • Update Time : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৩২০ Time View

 

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটের ওসমানীনগরে এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। একইভাবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রাইভেটকার খাদে পড়ে দুইজন নিহতের ঘটনা ঘটে।  আজ রোববার এসব দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ওসি মামুন জানান, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। আজ রোববার রাত দেড়টার দিকে উপজেলার উনিশ মাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাজশাহীর বেলপুকুর থানান ওসি গোলাম মোস্তফা জানান, উপজেলার ভাঙড়া এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে রোববার সকাল পৌনে ৯টার দিকে প্রাইভেটকারটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল।

পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক ও এক আরোহী নিহত হন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো নিমগাছী গ্রামের মোসলেমের ছেলে নিয়ামত আলী (৫৫) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নসরতপুর গ্রামের আশরাফ সর্দারের ছেলে আব্দুল মান্নান সর্দার (৫৮)। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com