জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি বলেন, ‘আমরা আজকেই নমুনা পরীক্ষা করতে দিয়েছিলাম। মেয়রের জ্বরসহ কিছু উপসর্গ থাকলেও আমার এখন পর্যন্ত কোনো উপসর্গ নেই।’ বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানান এই সিসিক কর্মকর্তা।
Leave a Reply