1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সিলেট-সুনামগঞ্জ-ছাতক সড়ক চার লেনে উন্নীতকরণের দাবি

  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ২৬০ Time View

ছাতক প্রতিনিধি ::
অধিকার আদায়ের আন্দোলন ‘জাগ্রত ছাতকবাসীর’ ব্যানারে ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে সর্বস্তরের লোকজন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সিলেট-সুনামগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়ককে চার লেনে উন্নীতকরণ, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে সকল সেতু পুনঃনির্মাণ ও প্রশস্ত করণ, সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস ও মেধাবী ছাত্র রুহুল আমিন দোলন নিহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সুহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হোসেনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জয়নাল চৌধুরী, অ্যাড. ছায়াদুর রহমান, ব্যবসায়ী আলী আমজদ, ইলিয়াছ আলী, আবু হেনা তারেক, আলা উদ্দিন, শিক্ষক আমিনুল ইসলাম, ছাত্রনেতা শাহিন কাওসার সানি প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com