1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

সিলেট -১ আসনে ফের প্রার্থী হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ২২৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট-১ আসনে আবারও প্রার্থী হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আছি, তবে দাঁড়াবো কি-না সেটা পরে দেখা যাবে।’ সম্পূরক অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে শতভাগ আশাবাদও ব্যক্ত করেন।
শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদে চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সিলেটে মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপনে সবচেয়ে বড় সংকট ছিল জায়গা । জায়গার সমস্যার সমাধান হওয়ায় এ বছরই মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে প্রত্যাশা করেন তিনি। মন্ত্রী সকালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।
তিনি বলেন, গণতন্ত্রের রক্ষাকবচ হল নির্বাচন। কারণ নির্বাচনে জনগণ প্রার্থীদের শিক্ষা দিতে পারেন। প্রার্থীরা জনগণের সাথে খারাপ ব্যবহার করলে নির্বাচনে তাকে প্রত্যাখান করেন, আর ভালো কাজ করলে তাকে গ্রহণ করেন। গত ৮ বছর ধরে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার প্রধান শেখ হাসিনারও একমাত্র লক্ষ্য জনকল্যান। শেখ হাসিনার এই অবদানের কথা আগামী নির্বাচনে মনে রেখে সাধারণ মানুষকে নৌকা প্রতীকে ভোট দেয়ারও আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com