1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেট-৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম আর নেই

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৫১ Time View

মনজুর আহমদ গোয়াইনঘাট থেকেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন,। বুধবার (৫ মে) রাত ৯.৫০ মিনিটের সময় সিলেট নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাআলম স্বপন।
দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে নানান ঝঠিল রোগে ভোগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীনবস্থায় বুধবার রাত ৯.৫০ মিনিটের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। শাহআলম স্বপন আরও জানান এখনই দলীয় নেতাকর্মী ও স্বজনদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং দাফনের স্থান, জানাজার সময় নির্ধারন করা হবে।
১৯৪৯ সালে গোয়াইনঘাট উপজেলার রাধানগর ভিত্রিখেল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন, তারা ৫ভাই ও চার বোন, ১ভাই যুক্তরাষ্ট্রে ও ৩ ভাই যুক্তরাজ্যে থাকেন, শুধু তিনিই দেশে বসবাস করতেন। উনার রয়েছেন স্ত্রী, ১ছেলে ও ২ মেয়ে। ৩ জনই থাকেন যুক্তরাষ্ট্রে। এদিকে তিনি রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করেন। ৬ষ্ট থেকে এসএসসি পর্যন্ত সিলেট এইডেড স্কুলে সম্পন্ন করেন। এইচএসসি এবং স্নাতক সম্পন্ন করেন সিলেট এমসি কলেজে। তিনি ১৯৬৯ সালে ছাত্র ইউনিয়ন থেকে এমসি কলেজে জিএস নির্বাচিত হন, ১৯৭০ সালে ছাত্র ইউনিয়ন থেকে এমসি কলেজের ভিপি নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন। ১৯৮২ সালে সিলেট মহুকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন, ১৯৮৯ থেকে ১৯৯৬ পর্যন্ত ৩বার সিলেট ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ছিলেন, ১৯৯০ সালে বিপুল ভোটের ব্যবধানে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে ১৯৯৯ সালের ১৯ ফেব্রুয়ারী সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান’র হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন এবং ২০০১ সালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীক নিয়ে সিলেট ৪-আসন জৈন্তাপুর গোয়াইনঘাট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরির্পোট লেখা পর্যন্ত দাফন ও জানজার সময় নির্ধারন হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com