1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

সুনামগঞ্জের চার পৌরসভার মধ্যে জগন্নাথপুর ও ছাতকে আওয়ামীলীগ এগিয়ে দিরাইয়ে বিএনপি ও সুনামগঞ্জ সদরে তীব্র লড়াই হবে বলে সরকারি সংস্থার তথ্য

  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৪০৭ Time View

স্টাফ রিপোর্টার:; আর দুই দিন পরই ভোট গ্রহণ। চারদিকে চলছে জল্পনা-কল্পনা। প্রার্থীরা মহাব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই সঙ্গে ভোটারদেরও সিদ্ধান্ত নেওার সময় এসেছে। কে কাকে ভোট দেবেন। বাতাস বোঝার চেষ্টা করছেন তারা। কোন দিকে পাল্লাভারি। কার অবস্থা কী।
বিভিন্ন সরকারি সংস্থাও ব্যস্ত ভোটের হিসাব-নিকাশ নিয়ে। তাদের সর্বশেষ তথ্য বলছে, ভোটের অবস্থানগত দিক থেকে সুনামগঞ্জের চারটি পৌরসভার মধ্যে একটিতে সরকার দলীয় প্রার্থী এগিয়ে, অন্য তিনটিতে দ্বিমুখী লড়াই হবে।
সরকারের তিনটি দায়িত্বশীল সংস্থা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম চৌধুরী এগিয়ে আছেন। বাকি তিনটিতে দ্বিমুখী লড়াই হবে। এর মধ্যে দিরাই ও জগন্নাথপুর পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা হবে।
সরকারি ৩টি সংস্থার মতামতে বলা হয়, সুনামগঞ্জের ৪ পৌরসভার মধ্যে কেবল ছাতকে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম (প্রতীক নৌকা) এখন পর্যন্ত এগিয়ে আছেন। প্রতিদ্বন্দ্বিতায় নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওয়াহিদ মজনু, তাঁর প্রতীক মোবাইল।
অন্য ৩ পৌরসভায় দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন দায়িত্বশীলরা। এর মধ্যে সুনামগঞ্জ পৌরসভায় সরকার দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীনের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে উল্লেখ করা হয়েছে।
জগন্নাথপুর পৌরসভায় সরকার দলীয় প্রার্থী আব্দুল মনাফের সঙ্গে বিএনপি প্রার্থী মো. রাজু আহমেদের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং দিরাই পৌরসভায় সরকার দলীয় প্রার্থী মোশারফ মিয়ার সঙ্গে বিএনপির মঈনুদ্দিন চৌধুরী মাসুকের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
দায়িত্বশীল ঐ সংস্থাগুলোর কর্মকর্তারা পরিচয় না প্রকাশের শর্তে জানিয়েছেন, জগন্নাথপুর এবং দিরাইয়ে সরকার দলীয় প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতায় কেন পড়েছেন তাও উলেখ করেছেন। স্ব স্ব সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব বিষয় জানানো হবে বলে জানিয়েছেন তারা। অবশ্য জগন্নাথপুরের ক্ষেত্রে দায়িত্বশীল সরকারি একটি সংস্থার মতে, ‘ঐ পৌরসভায় সরকার দলীয় প্রার্থীর অবস্থা দিন দিন ভাল হচ্ছে’। যে কারণে তীব্র প্রতিদ্বন্ধীতা থেকে অনেকটা সরে যাচ্ছেন বিএনপি প্রাথী। সম্প্রতি বিএনপির দু’পক্ষের সংঘর্ষ ও বিএনপি প্রাথীর নির্বাচনী অফিস ভাংচুরের পর বিএনপির ভোটে নেতিবাচক প্রভাব পড়েছে। সময় যত এগিয়ে যাচ্ছে আওয়ামীলীগ প্রাথীর অবস্থা ততই ভালো হচ্ছে বলে সরকারি সংস্থার এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
দায়িত্বশীল কর্মকর্তা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, সুনামগঞ্জের চার পৌরসভার মধ্যে জগন্নাথপুর ও ছাতকে আওয়ামীলীগের জয়লাভের সম্ভাবনা রয়েছে। দিরাইয়ে বিএনপি প্রাথীর জয়ের সম্ভাবনা ও সুনামগঞ্জে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রাথীর তীব্র প্রতিদ্বন্ধীতা হলেও শেষে আওয়ামীলীগই জয়লাভ করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com