1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সুনামগঞ্জের দিরাইয়ে বাস চাপায় মহিলা নিহত

  • Update Time : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ২২৩ Time View

আল-হেলাল::

সুনামগঞ্জের দিরাইয়ে বেপরোয়া বাসের চাপায় পড়ে ১ মহিলা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিরাই মদনপুর সড়কের সুজানগর গ্রামের সামনের রাস্তায় এ র্দূঘটনাটি ঘটে। নিহত মহিলার নাম সরুফা বেগম (৪৫)। তিনি উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরুফা বেগম ঈদ উপলক্ষে মাতারগাঁও স্বামীর বাড়ি হতে সুজানগর গ্রামে আত্মীয় বাড়িতে এসেছিলেন। তিনি ঘটনার সময় মাতারগাঁও স্বামীর বাড়ি যাওয়ার জন্য দিরাই মদনপুর রাস্তার সুজানগর গ্রামের পাশে অটোরিকশায় উঠার সময় সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশ্যে ছেড়ে একটি যাত্রীবাহি বাস (যার নম্বর-সিলেট-জ ১১-০২৩৯) মহিলাটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে দিরাই থানার ডিউটি অফিসার এ এস আই মোঃ আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com