সুনামগঞ্জ প্রতিনিধি –
সুনামগঞ্জের স্থানীয় দৈনিক হিজলকরচ-এর সম্পাদক ও প্রকাশক এবং গ্লোবাল নেটওয়ার্কের স্বত্বাধিকারি মো. শাহাব উদ্দিন আফিন্দী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)।
শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর পৌণে ৪টার দিকে সুনামগঞ্জ শহরের বিলপাড় এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারি সূত্র জানায়, সাংবাদিক শাহাব উদ্দিন আফিন্দী বেশ কিছুদিন ধরে লান্সের ইনফেকশনে ভোগছিলেন। শুক্রবার ভোর পৌণে ৪টার দিকে সুনামগঞ্জ শহরের বিলপাড় এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
আজ শুক্রবার বাদজোহর সুনামগঞ্জ শহরের বিলপাড় জামেমসজিদ প্রাঙ্গনে সাংবাদিক শাহাব উদ্দিন আফিন্দীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদআসর জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের বিছনা গ্রামে নিজের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের পারিবারি কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে সাধারণ সম্পাদক একে এম মহিম শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ টেলিভিশন সিলেটের প্রতিনিধি মুক্তাদীর আহমেদ মুক্তা,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,
জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক অমিত দেব, নির্বাহী সম্পাদক আলী আহমদ প্রমুখ
Leave a Reply