1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ভারতীয় মদ আটক

  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ২৮৩ Time View

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ আটক করেছে বিজিবি। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,সুনামগঞ্জ এর অধীনস্থ লাউরগর বিওপি’র নাঃ সুবেঃ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি টহল দল ৪ জুলাই সোমবার রাত সাড়ে ৮টায় সীমান্তÍ পিলার ১২০৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মোকছেদপুর নামক স্থান হতে ৯৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে, যার মূল্য ১ লক্ষ ৪৪ হাজার টাকা। একই বিওপি’র নায়েক মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে আরেকটি টহল দল ৪ জুলাই রাত সোয়া ৩ টায় সীমান্তÍ পিলার ১২০৩/৯-এস এর নিকট হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহ আরেফিন নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে, যার মূল্য ১৮ হাজার টাকা এবং মাঠগাঁও বিওপি’র নায়েক আবু সালেহ এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তÍ পিলার ১২২৫/৪-এস এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বাঙ্গালপাড়া নামক স্থান হতে ৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে, যার মূল্য ৯ হাজার টাকা। বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মদ উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে। ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com