1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সুনামগঞ্জের বিলপাড়ে নির্মিত হচ্ছে ডায়াবেটিস হাসপাতালের ভবন

  • Update Time : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪১৩ Time View

সুনামগঞ্জে ডায়াবেটিস হাসপাতালের অত্যাধুনিক ভবন হচ্ছে। ১৮ কোটি ৪৮ লক্ষ টাকায় এই ভবনের কাজ করবে এলজিইডি। শহরের বিলপাড় আবাসিক এলাকায় ভবনটি নির্মিত হবে।
সারাদেশের মতো সুনামগঞ্জেও ডায়াবেটিস রোগী বাড়ছে। জেলা ডায়াবেটিস হাসপাতালে রেজিস্ট্রারভুক্ত রোগী রয়েছেন প্রায় ২ হাজার। শহরের হোসেন বখ্ত চত্বরের পাশে ছোট্ট একটি ঘরে ডায়াবেটিস রোগ নির্ণয়, রোগীর চিকিৎসা ও পরামর্শ দিয়ে আসছে জেলার একমাত্র ডায়াবেটিস হাসপাতাল।
জেলা ডায়াবেটিস সমিতির তত্তা¡বধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ৪ জন স্টাফ দিয়ে সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে।
হাসপাতালটির দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুন নূর বলেন, সীমিত লোকবল নিয়ে চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এছাড়াও অবকাঠামোগত সমস্যা তো আছেই।
তিনি জানান, একজন ডাক্তার, একজন ট্যাকনেশিয়ান, একজন নার্স ও একজন এমএলএসএস দিয়ে চলছে এই প্রতিষ্ঠান।
সংশ্লিষ্টরা জানান, ডায়াবেটিস রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতির ঘাটতি থাকায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
ডায়াবেটিস সমিতির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৫০ শয্যা হাসপাতালটি শহরের বিলপাড়ে নিমার্ণ করা হবে।
১৮ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ৬ তলা ফাউন্ডেশনের ভবনের ৩ তলা এখন করা হবে। বাকী ৩ তলা পর্যায়ক্রমে করা হবে। এই টাকার ২০ শতাংশ বহন করবে ডায়াবেটিস সমিতি। টাকার অংকে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা সমিতি বহন করবে।
সমিতির পক্ষ থেকে বিশিষ্ট আমদানী কারক গিয়াস উদ্দিন খন্দোকার ইতিমধ্যে ২ কোটি ১০ লাখ টাকার জমি দান করেছেন।
ডায়বেটিস সমিতি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ল্যাফটেনেন্ট কর্নেল অব. ডা. মো. মকব্বীর আলী বলেন, সুনামগঞ্জ জেলায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতাল ভবনের কাজ শেষ হলে পুরো জেলার ডায়াবেটিস রোগীরা উপকৃত হবেন। ডায়বেটিস’এর উন্নত চিকিৎসার জন্য সিলেট যেতে হবে না। সুনামগঞ্জেই উন্নতমানের চিকিৎসা দেয়া সম্ভব হবে।
এই হাসপাতাল নির্মাণে সমিতিকে আরো এক কোটি ৬০ লাখ টাকা দিতে হবে। তিনি বিত্তবানদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন, গত শনিবার ডায়াবেটিস হাসপাতালের ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে দরপত্র গ্রহণ করা হবে। মানসম্মত একটি আধুনিক ভবন নির্মাণের কাজও দ্রুতই শুরু করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com