1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সুনামগঞ্জে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৫৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা পেয়ারা মিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি—- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শুক্রবার ভোর রাতে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জেলার ছাতকের বাঘবাড়ি’র এই মুক্তিযোদ্ধা। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে ছাতকের বাঘবাড়ি কবরস্তানে দাফন করা হয়েছে তাঁকে।
করোনা উপসর্গ থাকায় বুধবার এই মুক্তিযোদ্ধার নমুনা পরীক্ষা করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোর রাতে ওখানেই মারা যান তিনি।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৫ টায় মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা পেয়ারা মিয়া। সরকারি উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে বিশ^ স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে তাঁকে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় এই জেলায় আরও ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুনামগঞ্জ সদরে ৯ জন, ছাতকে ১২, জগন্নাথপুরে ৫ জন এবং দোয়ারায় ৫ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, আক্রান্তদের নমুনা বুধবার শাহজালাল বিশ^বিদ্যালয়ের করোনা ল্যাবে পাঠানো হয়েছিল। ওখান থেকেই বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এই তথ্য জানাছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com