1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জে করোনায় স্বাস্থ্য প্রকৌলীর মৃত্যু

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনায় মারা গেছেন সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারি প্রকৌশলী এমএ মালেক। রোববার সকালে তিনি রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন আহমদ।
জানা গেছে, সম্প্রতি করোনায় আক্রান্ত হন এমএ মালেক। তিনি ঢাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন। সুনামগঞ্জ জেলায় করোনায় এই পর্যন্ত করোনায় ২৫ জন মারা গেছেন। ২ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮২জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com