1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাই মামলায় গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ সম্পাদক

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাইয়ের মামলায় জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান সাকিব কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে তাকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
ছাত্রলীগ নেতা সাকিব পৌর শহরের আরপিননগরের মোসাদ্দেক হোসেন ওরফে মছুর ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।
জানা যায় , গত ৪ জুলাই বিশ্বম্ভপুরের মথুরকান্দি বাজার থেকে সুনামগঞ্জে বিক্রির উদ্দেশ্যে ৫০ কেজির ওজনের ৮টি চিনির বস্তা সিএনজি আটোরিক্সা যোগে নিয়ে যাচ্ছিলেন বিশ্বম্ভপুরের চেংবিল এলাকার মৃত মো. আকবর আলীর ছেলে মুদি দোকানি মানিক মিয়া। পথে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর বিজিবি ক্যাম্প এলাকায় কিচ্ছুক্ষণ রেস্টুরেন্টের সামনে চিনি বহনকারী অটোরিক্সাকে থামানোর সিগন্যাল দেয় অজ্ঞাতানামা দুই দুর্বৃত্ত। অটোরিকশা থামালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সিএনজি চালক মো. কামরুল ইসলামের গলায় টিপ চাকু ধরে এবং তার কথামতো গাড়ি চালাতে বলে। তখন অজ্ঞাতনামা আসামীর কথামতে সিএনজি হাজীপাড়ায় একটি চায়ের দোকানের সামনে নিয়ে যাওয়া হয়। এসময় দোকানের ভেতরে নিয়ে কামরুলের পিটে চাকু দিয়ে আঘাত করে এবং মানিককে কিল, ঘুষি, লাথি মেরে চুপ থাকার জন্য বলে অজ্ঞাত আসামিরা।
এসময় অজ্ঞাত আসামিরা আরেকটি ১টি সিএনজি সেখানে নিয়ে আসে। পরে বাদীর ওই সিএনজি থেকে ৮টি চিনির বস্তা নামিয়ে অপর সিএনজিতে তুলে মরাটিলা রোডের দিকে চলে যায়। বিষয়টি চায়ের দোকানদারসহ স্থানীয় লোকজনদেরকে অবগত করেন ভুক্তভোগীরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. হাবিবুর বলেন, মেহেদী হাসান সাকিব নামে একজনকে গতকাল আমরা তাকে আটক করেছি। সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইয়ের ঘটনায় সাকিব জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, রাতে তাকে আটক করা হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ অনেক বড় একটি দল, অনেক নেতাকর্মী আমাদের। এরমধ্যে কেউ কেউ আর্দশগত ভাবে বিচ্যুত হয়ে যায়। তবে আমরা আজই এই বিষয়ে বসে কেন্দ্রীয় পরিষদকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে জানাব।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com