1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সুনামগঞ্জে জলমহালে তরুণ খুন, জড়িতদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের একটি জলমহালে আলীম তালুকদার নামে এক তরুণ খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে খুনের ঘটনায় জড়িতেদের গ্রেফতার দাবি করে।
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়ারবাজ ও আশপাশের গ্রাম থেকে খুন হওয়া তরুণ আলীম তালুকদারের আত্মীয়-স্বজন দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য দেওয়ান শামছুল আবেদীন উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করেন। অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুননবী বিক্ষোভকারীদের শান্তনা দিয়ে বলেন, ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে বিক্ষুব্ধদের আশ^াস দেন তিনি। পরে বিক্ষোভকারীরা ফিরে যান।
গত ৭ মার্চ সুনামগঞ্জ সদর উপজেলার বড়দই জলমহালের পাশে মারপিটে জলমহালপাড়ের দরিয়াবাজ গ্রামের আলিম তালুকদার গুরুতর আহত হন। একদিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের বাবা হানিফ তালুকদার দাবি করেন, বড়দই বিলের ইজারাদার মনোয়ার ও তার লোকজন আলিমকে ব্যাপক মারধর করায় তার মৃত্যু হয়েছে। বড়দই জলমহালের ইজাদারদার সৈয়দ মো. মনোয়ার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ওই দিন জানান, তিনি ওইদিন বিলেই ছিলেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com