1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

সুনামগঞ্জে জামাইর হাতে শ্বশুর খুন

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;:
সুনামগঞ্জে জামাই—শ্বশুর দ্বন্দ্বে জামাইর হাতে প্রাণ গেল শ্বশুরের। নিহত শশুর বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের দিঘলবাক গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে মোতালেব (৫৫)।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিঘলবাক গ্রামের নিহত মোতালেবের বাড়িতে এই ঘটনা ঘটে। মোতালেবের মেয়ের জামাই একই উপজেলার মথুরকান্দি গ্রামের রইছ উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গলবার রাতে আব্দুস সাত্তার তার স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান। এক পর্যায়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে তর্কাতর্কি ও বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে রাত ৩ টার দিকে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে শ্বশুর মোতালেব মারা যান।
বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাইফুল আলম বলেন, স্ত্রীকে বাড়িতে আনতে গিয়ে জামাই শ্বশুরের মধ্যে দ্বন্দ্বে মারামারি শুরু হয়। এই মারামারিতে শ্বশুর নিহত হন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com