1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জে জামাল হত্যা: ৭ জনের যাবজ্জীবন

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার যুবক জামাল উদ্দিন হত্যা মামলার রায়ে সাতজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ঝলক রায় এই আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম মোস্তফা। হত্যা মামলার প্রায় ১৭ বছর পর এ রায় হলো।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের আবদুল মতিন, নুরুল হক, আনর আলী, আফতাব মিয়া, সিরাজ আলী, মংলা মিয়া ও হেলাল উদ্দিন। এ ছাড়া একই মামলায় আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মংলা মিয়া ও হেলাল উদ্দিন আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর যুবক জামাল উদ্দিন হত্যাকাণ্ডের শিকার হন। গ্রামের পাশের সড়কে মাসুক মিয়া ও হুশিয়ার আলীর মুদিদোকান ছিল। ওই দিন দুপুরে ক্যারম খেলার জন্য মাসুক মিয়ার কাছে ক্যারমবোর্ডের গুটি চান হুশিয়ার আলী। কিন্তু মাসুক গুটি না দেওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বিকেলে হুশিয়ার আলীর পক্ষের লোকজন মাসুক মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে মাসুক মিয়ার চাচা জামাল উদ্দিনকে সুলফি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


এ ঘটনার পর নিহত জামাল উদ্দিনের ভাই আবদুর রউফ বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ১৮ জনের নামে একটি হত্যা মামলা করেন। এই মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় দেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com