1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

সুনামগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ১০ জন, আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৭০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে আরও ৪ পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত হয়েছেন ১০ জন। এই নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৪, ছাতকে ৪ এবং ধর্মপাশায় ২ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন সোমবার (ঈদের দিন) রাত ১১ টায় জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে সোমবার রাত সাড়ে ১০ টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৪ ও ছাতকে ৪ জনের করোনা শনাক্তের কথা জানানো হয় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধর্মপাশার ২ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছে।
এদিকে সোমবার সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৬১ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন, আইসোলেসন থেকে ছাড়া পেয়েছে ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৫৮ জন। এছাড়াও বিদেশ প্রত্যাগত আরও ১০ জন প্রবাসী সুনামগঞ্জে এসেছেন। কোভিড ১৯ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৪৯৪৮ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৫৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১১ জন এবং আইসোলেসনে আছেন ৩৯ জন।
গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৫০৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com