1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সুনামগঞ্জে নতুন করে ২২ জনের করেfনা শনাক্ত

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৮২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে নতুন করে আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামছুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানিয়েছেন, গত সপ্তাহে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা নমুনা সিলেটে পাঠানো হয়েছিল। সিলেট থেকে এসব নমুনা ঢাকায় পাঠানোর পর আজ মঙ্গলবার ঢাকা থেকে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানানো হয়। এই নিয়ে জেলায় ৫৮ জনের করেনা শনাক্ত হলো।

নতুন আক্রান্তদের মধ্যে- তাহিরপুরে ৬, শাল্লায় ৫, দক্ষিণ সুনামগঞ্জে ৪, ছাতকে ৩, দিরাইয়ে ৩ ও বিশ^ম্ভরপুরে ১ জন। এছাড়া, সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৯ জন। ১৫১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে ১ হাজার ৩শত’ ৬২ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও মঙ্গলবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫ জন।

গত ১ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে আছেন ৪৩৪৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৯৮৩ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪১৭ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২৩১০ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।

জেলায় করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের মধ্যে যাদেরকে বাড়ীতে আইসোলেশনে রাখা যাবে, তাদের বাড়ীতে রাখা হবে। বাড়ীর আশপাশ লকডাউন করা হবে। পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করে করোনা যাচাইয়ের জন্য পাঠানো হবে।
সুত্র-সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com