1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জে নির্বাচনী পরবর্তী সহিংসতা- হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ

  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সদর উপজেলার জাহাঙ্গীরনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারটি বসতঘরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইউনিয়নের পূর্ব মঙ্গলকাটা গ্রামে রোববার রাত সাড়ে ৭টায় এই হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় বিজয় মিছিল করেছিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল মার্কার বিজয়ী প্রার্থী আব্দুল মোতালিবের কর্মী সমর্থকেরা। এ সময় পরাজিত প্রার্থী সাহাজ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আব্দুল মোতালিবের সমর্থক আব্দুল লতিফের ছেলে সজিব। এ সময় ধাক্কা মেরে মোটর সাইকেল থেকে ফেলে দেওয়া সজিবসহ তার স্ত্রীকে। এই ঘটনার বিষয়ে মঙ্গলকাটা বাজার জামে মসজিদের মাইক থেকে প্রচার দেন মোয়াজ্জিন মো. শুকুর আলী।
পরে পরাজিত প্রার্থী সাহাজ উদ্দিনের কর্মী আদম আলীর বাড়ির ৩টি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। একই সাথে সাহাজ উদ্দিনের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আব্দুল মোতিলবের কর্মী সমর্থকেরা।
হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহবধু সাহেলা আক্তার জানান, বিজয় মিছিল নিয়ে দুই শতাধিক লোক তাদের বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর করে। এসময় স্বণালংকার নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।
আদম আলীর পুত্রবধু তহুরা খাতুন বলেন, হামলার সময় তারা পরিবারের শিশুদের নিয়ে বাড়ির পাশে ধান ক্ষেতে লুকিয়ে ছিলেন। তা না হলে হতাহতের ঘটনা ঘটে যেতো।
বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও পরাজিত প্রার্থী শাহাজ উদ্দিনের মা ফুল বানু (৯০) বলেন, তাদের বাড়িতে অগ্নি সংযোগ করে ৪টি বসতঘরে ভাঙচুরের ঘটনা করে হামলাকারীরা। এছাড়া আদম আলীর ৩টি বসত ঘরের ও আসবাবপত্র সহ সবকিছু ভাঙচুর করা হয়েছে।
আদম আলী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি শাহাজ উদ্দিনের সমর্থক ছিলেন। এই কারণে তার উপর হামলা হয়েছে।
মসজিদের মোয়াজ্জিন মো. শুকুর আলী মাইকে প্রচার করার বিষয়টি অস্বীকার করেন।
সদর থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের ধরতে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com