1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৩৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের তাহিরপুরে পিকআপ ভ্যানের চাপায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম শিউলি রাণী রায় (১১)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের প্রতীপ রায়ের মেয়ে এবং গড়কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর পরীক্ষার্থী। এ ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার দুইজনকে পুলিশ আটক করলেও  চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আটকৃতরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের মকবুল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (১৪), একই গ্রামের রইছ মিয়ার ছেলে হক মিয়া (১৫)। পুলিশ জানায়, ঘাতক চালকের নাম সাদ্দাম মিয়া (২৫)। সে বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের মনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিউলী রানী রায় পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় অংশ গ্রহন করতে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তার বিপরীত দিক থেকে ছুটে আসা একটি পিকআপ ভ্যান গড়কাটি নামক স্থানে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় পথচারীরা পিকআপ ভ্যানের দুই হেলপার কে আটক করলেও চালক পালিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহত ছাত্রীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com