1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৫৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুতে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত যুবক শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বড় বাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে। বৃহষ্পতিবার বিকেল চারটায় আহসান মারা সেতুতে এই ঘটনা ঘটে। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম বলেন, মিলন মিয়া বিকেলে শান্তিগঞ্জ থেকে মোটর সাইকেল চালিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন। এসময় সুনামগঞ্জ থেকে একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছিল। আহসানমারা সেতুতে মোটর সাইকেল আরোহী মিলন মিয়াকে পিকআপটি চাপা দেয়। তিনি মোটর সাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com