1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু জগন্নাথপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন, নৌকাসহ আটক ২, ​ চার লাখ টাকা অর্থদণ্ড ইউপি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা

সুনামগঞ্জে পীর মিসবাহ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে চাই শুদ্ধি অভিযান

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৩১৯ Time View

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সদর উপজেলা এলজিইডির বাস্তবায়নে ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নারায়ণতলা বাজার ইসলামপুর রাস্তা পূর্নবাসন ৭৪ লক্ষ টাকা ব্যয়ে আমপাড়া খাইয়ারগাও বাজার রাস্তা পূর্ণবাসন ও ৫৭ লক্ষ টাকা ব্যয়ে আমপাড়া বাজার নারায়ণতলা বাজার রাস্তা পূর্নবাসন কাজের ভিত্তি স্থাপন করেন-জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
রবিবার বিকালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-বেয়াদব দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান করা হবে।
তিনি আরও বলেন, জনগণের ভালবাসায় আগামীদিনেও মানুষের সেবক হয়ে কাজ করে যেতে চাই। জনগণের ভালবাসা পেতে হলে জনগণের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে। আমি মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি সরকার থেকে আনা সকল বরাদ্দ গরীব অসহায় মানুষের হাতে তুলে দিয়েছি। আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে প্রত্যেক গ্রামে এবং ইউনিয়নে গিয়েছি, গরীব দু:খী মানুষের পাশে থেকেছি, প্রত্যেকটি গ্রামগঞ্জের স্কুল মাদ্রাসার উন্নয়ন করেছি, গ্রামের মানুষের সুবিধার জন্য রাস্তা ঘাট সহ বিদ্যুৎ দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, সদর উপজেলা প্রকৌশল আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রসিদ আহমদ, আওয়ামী লীগ নেতা মধু মিয়া, সিদ্দিক মিয়া, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সাবেক ইউপি সদস্য-মুক্তিযোদ্ধা অরুন, আব্দুল হাই, ইউপি সদস্য- বাচ্চু মিয়া, আবুল খায়ের, আনোয়ার হুসেন, যুবলীগ নেতা- আবুল হোসেন, হানিফ মিয়া,জাপা নেতা এরশাদ আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com