1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সুনামগঞ্জে পুলিশে চাকরির কথা বলে প্রতারণা, গ্রেফতার-১

  • Update Time : শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৩০ Time View

জগন্নাথপৃুর২৪ ডেস্ক::
পৌনে চার লাখ টাকায় পুলিশে চাকুরি দেয়ার নামে প্রতারণার মামলায় সুনামগঞ্জে আবদুর রউফ নামের এক প্রতারককে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে।

গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ব্রাম্মণগাঁও গ্রাম থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আব্দুর রউফ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের বাক্ষ্রণগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে।

গ্রেফতারের বিষয়টি পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান নিশ্চিত করে জানান, অন্য প্রতারণার বিষয়েও ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগাওে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী জানান, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি জেলার মধ্যনগর থানার বাঘেরপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক নিবারণ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাসকে পুলিশ কনষ্টেবল পদে চাকুরি পাইয়ে দেয়ার কথা বলে ৩ লাখ ৯০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেন আবদুর রউফ।

ওই টাকা নিয়ে আবদুর রউফ সুনামগঞ্জ থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে চলতি বছরের ৩০ জানুয়ারি হত দরিদ্র কৃষক নিবারণ বিশ্বাস বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com