1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সুনামগঞ্জে পুলিশ নিয়োগে ১০০ টাকা দিয়েই চাকরি : পুলিশ সুপার

  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৪৫৭ Time View

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেছেন, সরকার নির্ধারিত ১০০ টাকা দিয়েই চাকরি হবে নিয়োগপ্রত্যাশীদের। নিয়োগের ক্ষেত্রে ঘুষ লেনদেন সহ্য করা হবে না। কেউ নিয়োগ দেয়ার কথা বলে টাকা নিলে পুলিশকে জানান আমরা সাথে সাথে ব্যবস্থা নিবো।

শনিবার দুপুর ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আগামী ২৯ জুন ১শ টাকার ব্যাংক ড্রাফট এর মাধ্যমেই সুনামগঞ্জে ২৫৫ জন ছেলে-মেয়েদের যোগ্যতার উপর ভিত্তি করে পুলিশ কনস্টেবল নিয়োগ হবে।

পুলিশ সুপার বলেন, ‘কোন ব্যক্তি, সংগঠন ও সম্পর্ক বিবেচনায় চাকরি হবে না। স্বচ্ছতার ভিত্তিতে বাছাই ও নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে।’ দালালদের দৌরাত্ম থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এসময় পদোন্নতীপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন্নবী,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির আহমদ, সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ,রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জের সময়েরসম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদারসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com