জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় কয়লা, চিনি, শাড়ী, সুপারী, গরু এবং মটর সাইকেল জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি টিম।
জানা যায়, বাগান বাড়ি বিওপি টহল দল ১ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের মোকামবাড়ী থেকে ১০০ কেজি ভারতীয় চিনি, টেকেরঘাট বিওপি টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া থেকে ২৩৫০ কেজি ভারতীয় কয়লা, ডলুরা বিওপি টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপলা থেকে ১২৫ কেজি ভারতীয় চিনি, চারারগাঁও বিওপি টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা থেকে ৭০০ কেজি ভারতীয় কয়লা, চিনাকান্দি বিওপি টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিমডোর থেকে ৪৫ কেজি ভারতীয় চিনি, মাছিমপুর বিওপি টহল দল গামারীতলা থেকে ৩০ বোতল ভারতীয় মদ, টেকেরঘাট বিওপি টহল দল তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বরুংগাছড়া থেকে ১৩৫০ কেজি ভারতীয় কয়লা, আশাউড়া বিওপি টহল দল সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের দর্পা গ্রাম থেকে ৪৮ বোতল মদ, চারারগাঁও বিওপি টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি থেকে ১৭০০ কেজি ভারতীয় কয়লা, চানপুর বিওপির টহল দল তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ২৩ বোতল ভারতীয় মদ, লাউরগড় বিওপি টহল দল তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ থেকে ৩০০০ কেজি ভারতীয় কয়লা, বাঙালভিটা বিওপি টহল দল মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কচুয়াছড়া থেকে ১৫০ পিস সাবান, নারায়নতলা বিওপি টহল দল সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা থেকে ৯০ পিস ভারতীয় শাড়ি এবং ১টি মটর সাইকেল, টেকেরঘাট বিওপি টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন থেকে ১,৩৫০ কেজি ভারতীয় কয়লা, চারাগাঁও বিওপি টহল দল উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি থেকে ৬০০ কেজি ভারতীয় কয়লা, বাগানবাড়ী বিওপি বোগলাবাজার ইউনিয়নের মোকামবাড়ি থেকে ৫টি ভারতীয় গরু, চিনাকান্দি বিওপি টহল দল ধনপুর ইউনিয়নের রাজাপাড়া থেকে ১৭৫ কেজি ভারতীয় চিনি, পেকপাড়া বিওপি টহল দল বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া থেকে ৭৫০ পিস ভারতীয় সুপারী জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ৯ লক্ষ ৯০ হাজার ২৫ টাকা ।
জেলার ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং কয়লা, চিনি, শাড়ী, সুপারী, গরু এবং মটর সাইকেল শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।