1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

  • Update Time : শনিবার, ৮ মে, ২০২১
  • ৬০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে শুকুর আলী (২০) নামের এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু শাকিল মিয়ার বিরুদ্ধে। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর ভবনের সামনে এই ঘটনা ঘটে। নিহত শুকুর আলী সুনামগঞ্জ শহরের মল্লিকপুরের মৃত সেজলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শুকুর আলী ও শাকিল মিয়া ভালো বন্ধু ছিলেন। ছয়মাস আগে শুকুরের সাথে শাকিলের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে শনিবার দুপুরে শাকিল সুনামগঞ্জ পৌর ভবনের সামনে শুকুরকে পেছন থেকে ছুরিকাঘাত করে। পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় শুকুরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ছুরিকাঘাতে রিকশাচালক শুকুর আলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বন্ধু শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com