1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জে বন্যায় পানি আটকাতে বালুর বস্তা ফেলার কাজে ছাত্রলীগ

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ২৩৯ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যেতে শুরু করেছে নিম্নাঞ্চল। শনিবার দুপুর থেকে সুনামগঞ্জ শহরেও পানি প্রবেশ করতে শুরু করেছে। নবীনগর-ধারারগাও সড়ক দিয়ে এই পানি প্রবেশ করছে। স্থানীয় মানুষজন, শ্রমিক বস্তা ফেলে শহরে পানি প্রবেশরোধ ও রাস্থাটি টিকিয়ে রাখতে চেষ্ঠা করছেন। তাদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, প্রতিবছর টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল হলে শহরের নবীনগর এলাকা দিয়ে বন্যার পানি প্রবেশ করে। বছর পর বছর এই অবস্থায় চললেও রাজনীতিবিদরা পরিদর্শন ছাড়া তেমন কোন উদ্যেগ নেন নি। এবারও একই অবস্থার সৃষ্টি হয়েছে। মূল রাস্তাটি টিকিয়ে রাখতে ও বন্যার পানি শহরে প্রবেশরোধে এলজিইডি ও ইউনিয়নের পরিষদের সহায়তায় স্থানীয় মানুষজন বালুরবস্তা ফেলছেন।

শনিবার স্থানীয় মানুষ ও শ্রমিকদের সঙ্গে জেলা ছাত্রলীগ নেতা হাবিব আল হাসান তপুর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা রাস্থায় বস্তা ফেলে। নেতাকর্মীরা বালুর বস্তা ফেলে শহরে পানি প্রবেশরোধ ও রাস্তাটি টিকিয়ে রাখতে চেষ্ঠা করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল লেইস রিগেন, রাজীব সেন, জনি প্রমুখ।

ছাত্রলীগ নেতা হাবিব আল হাসান তপু বলেন, স্থানীয় মানুষ ও শ্রমিকদের সঙ্গে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা কাজে যোগ দেই। ছাত্ররাজনীতি করার পাশাপাশি নেতাকর্মীদের মানবিক কাজেও এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com