1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সুনামগঞ্জে বসতঘরে চুরি, স্বর্ণালঙ্কার-অর্থ লুট

  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ পৌর শহরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে পৌর শহরের তেঘরিয়া বাগানবাড়ি এলাকায় ছাদের দরজা ও দেয়াল কেটে বসতঘরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটে।

এ সময় বাসার রাখা ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিষপত্র লুট করে পালিয়ে যায় চোরেরা। এদিকে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে বাসার মালিক তৌফিকুল আম্বিয়া চৌধুরী শিপু জানান, সোমবার রাতে তারা বাসা তালা দিয়ে আত্মীয়ের বাড়ি চলে যান। সকালে বাসায় প্রবেশ করে দেখেন দরজা খোলা। বাসার ভেতরের আলমিরা খোলা। ঘরের মেঝেতে জিনিষপত্র এলোমেলো।

তিনি আরও জানান, চোরেরা আলমিরা ভেঙ্গে তার স্ত্রীর ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিষপত্র নিয়ে গেছে। চোররা ছদের দরজার পাশে গর্ত করে বিশেষ কায়দায় দরজা খুলে ঘরে প্রবেশ করে চুরি করে। এছাড়া তারা হাতুড়ি, দেয়াল কাটার ব্লেডও ফেলে রেখে গেছে। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

সুনামগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) রূপক বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরেরা অভিনব কায়দায় ছাদের দরজার দেয়াল কেটে ঘরে ডুকে চুরি করেছে। তারা কিছু আলামত ফেলে গেছে। আমরা সেগুলো উদ্ধার করে তাদের ধরার চেষ্টা করছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, সকালে খবর পাওয়ার পরই পুলিশ পাঠিয়েছি। চোরদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com