1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

সুনামগঞ্জে বাড়ির সামনে বস্তায় ঢাকা যুবকের লাশ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৫০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়ায় নিজের বাড়ির সামনে থেকে বস্তা দিয়ে ঢেকে রাখা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খুন হওয়া যুবকের নাম ঝুনু মিয়া (৩৩)। বৃহস্পতিবার সকালে পুলিশ এই যুবকের লাশ উদ্ধার করেছে। মৃতদেহের গলায় আঘাতের চিহৃ রয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানান, নিহত ঝুনু মিয়ার বড় ভাইয়ের ছেলে বেশি অসুস্থ হওয়ায় বুধবার রাতে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
অসুস্থ শিশুটিকে সিলেটে যাওয়ার সব ব্যবস্থা করে রাতেই সে বাড়ির ফেরার উদ্দেশ্য রওনা হন ঝুনু মিয়া। রাতে বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন তাকে খুঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির সামনের পূর্বদিকে বস্তায় ডাকা লাশ দেখতে পায়।
নিহতের মা আনোয়ারা বেগম আহাজারী করে বলছিলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে, আমি ছেলের খুনির ফাঁসি চাই।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) তিনি জানান, ঘটনাটি খুবই দু:খ জনক, কে বা কারা তাকে হত্যা করেছে এখনো বুঝা যায় নি, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, খুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com