1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সুনামগঞ্জে বালুচাপায় ২ নারী শ্রমিক নিহত

  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
  • ২৮৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে চলতি নদী থেকে বালু-পাথর উত্তোলনের সময় বালুর স্তুপের নিচে চাপা পড়ে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত দুই শ্রমিকের নাম রহিমা বেগম (২৫) ও আলেহা খাতুন (৩০)।

রহিমা বেগম নারায়ণতলা গুচ্ছ গ্রামের সাঈদ মিয়ার মেয়ে এবং আলেহা খাতুন মুক্তিযোদ্ধা খোর্শেদ মিয়ার মেয়ে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চলতি নদীর পাড় ধসে এই দুইজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর সীমান্তের ডলুরা পার্শ্ববর্তী চলতি নদী মিশেছে ভারতের লালপানি-কাপইগড়াতে। এই সীমান্তের জিরো পয়েন্টের একটু দূর থেকে প্রতিদিন হাজারো শ্রমিক বালু-পাথর উত্তোলন করে। মঙ্গলবার বেলা ১১টায় পাড় ঘেষে নীচে থেকে বালু-পাথর উত্তোলনের সময় পাড় ধসে বালুর নিচে চাপা পড়েন শ্রমিক রহিমা বেগম ও আলেহা খাতুন। পরে বালু থেকে এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন অন্য শ্রমিকরা।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, দুই শ্রমিক বালুচাপায় নিহতের ঘটনায় মামলা করা হবে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com