1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

সুনামগঞ্জে বোনের বাড়ি বেড়াতে এসে শিশুকে ‘কুপিয়ে হত্যা’

  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে বোনের বাড়ি বেড়াতে এসে রিহান (৮) নামে প্রতিবেশী এক শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. তৌহিদ নামে এক যুবকের বিরুদ্ধে।

আজ সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।

এ ঘটনায় অভিযুক্ত তাহিরপুর উপজেলার মো. তৌহিদকে আটক করেন স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য ইমামুল মিয়া বলেন, ‘ওই গ্রামে গিয়ে জানতে পারি আটক তৌহিদ বৃহস্পতিবার বোনের বাড়িতে আসেন। শুনেছি তৌহিদ মানসিক ভারসাম্যহীনের মতো চলাফেরা করেন। বেড়াতে এসে তিনি ১০০ টাকা দিয়ে একটি দা কেনেন। প্রতিদিন নাকি তিনি স্বপ্ন দেখেন, তাকে কেউ একজন দা দিয়ে কোপাচ্ছে। ঘুম ভাঙ্গলে পরে সেটা নিয়ে তিনি ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন।’ তিনি আরো জানান, ‘আজ সকালেও একই স্বপ্ন দেখে তার ঘুম ভাঙ্গলে ঘর থেকে বের হয়ে ৮ বছরের শিশু রিহানকে সামনে পেয়ে দা দিয়ে কোপাতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর তারা শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন ও তৌহিদকে আটক করে রাখেন।’

জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারবো। তবে হত্যার ঘটনা ঠিক।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com