1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের-জামালগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতের ছোট ভাই খুন হয়েছেন। সোমবার রাতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালি গ্রামে এঘটনা ঘটে। নিহতের নুরু মিয়া মৃত সুলতু মিয়ার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নুর মিয়া সঙ্গে বড় ভাই তাজুল ইসলামের স্ত্রী ও মেয়ের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধের জের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে নূর মিয়াকে শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় রাতেই তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই সৌরভ দাস জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াই শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com