1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সুনামগঞ্জে ভাতাভোগীদের মধ্যে বহি প্রদান করলেন এমপি মিসবাহ

  • Update Time : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৮১ Time View

 

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্দ হতে সদর উপজেলার ১০৮৯ জন বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী সুবিধা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভাতার বহি বিতরণ করেছেন সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।
সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন, ‘আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। জনগনের ভালবাসায় আগামীদিনেও মানুষের সেবক হয়ে কাজ করে যেতে চাই। আমি যে দায়িত্বে পেয়েছি সেটাকে মনে করি এটা একটা ইবাদত।’কোন প্রকার হিংসা,রেষারেষি ও দলাদলির মধ্য দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়।এলাকার মানুষ দাবি করেছিল বিদ্যুৎ, ব্রিজ, তাদের খুব দরকার, তখন আমি তাদের কথা দিয়েছিলাম যে আমি আপনাদের সকল দাবি পূরণ করব। আর আজ আমি আমার কথা রেখেছি গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছি। কোন প্রকার হিংসা,রেষারেষি ও দলাদলির মধ্য দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য সকলকে শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের পরিচালনায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে রবিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক রসিদ আহম্মদ,সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো.সজ্জাদুর রহমান সাজু,সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, কুরবানান নগর ইউপি সদস্য নুরুল হক ও মানিক মিয়া লক্ষনশ্রী ইউপি সদস্য মহিনুর রহমান জাহাঙ্গীরনগর ইউপি সদস্য আব্দুল মালেক,জাপা নেতা আবু তালিব আল মুরাদ আলীনুর, সাইফুল ইসলাম, সাব্বির আহমদ, সিরাজুল ইসলাম,এরশাদ মিয়া, কামাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com