1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সুনামগঞ্জে ভোটকেন্দ্রে দুইপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ২০

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ২৭৩ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা:: সুনামগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচনে ভোট চলাকালীন সময় উত্তর আরপিন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে বলে জানান সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ।

এসময় তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সালাদিনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।” তবে এসময় তিনি আহত কারও নাম-পরিচয় বলতে পারেননি।

সংঘর্ষের কারণে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল বলেও জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পরে আবার ভোটগ্রহণ শুরু হয়।

প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ১৩৩টি প্রতিষ্ঠানে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়।

এরই একটি হল সুনামগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচন। গত ১ ফেব্রুয়ারি আইয়ুব বখত জগলুল মারা গেলে এখানে মেয়রের পদটি শূন্য হয়। ২২ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com