1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সুনামগঞ্জে মদ, রিয়াল ও রুপিসহ যুবক আটক

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ, সৌদি রিয়াল, মালদ্বীপের রুপি ও বাংলাদেশি টাকাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বিল্লাল হোসাইন (২৪)। তিনি সুনামগঞ্জের মধ্যনগর থানার রংচি গ্রামের মো. মুনজুরুল হকের ছেলে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মাটিরাবন বিওপির হাবিলদার মো. খাইরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গতকাল সোমবার সীমান্তের মেইন পিলার ১১৯০ এর নিকট ধর্মপাশা উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের গোলগাঁও বাজার নামক স্থান থেকে ১৭ বোতল ভারতীয় মদ, ১৬ রিয়াল, ২০ রুপি ও ৩০০ টাকা এবং ১টি মোবাইলসহ বিল্লালকে আটক করে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com