1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সুনামগঞ্জে মাটি খুঁড়ে উদ্ধার হলো চুরি যাওয়া প্রায় ছয় লক্ষ টাকা, গ্রেফতার ২

  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে মাটি খুঁড়ে উদ্ধার করা হলো ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের চুরি হওয়া প্রায় ৬ লক্ষ টাকা। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ চুরির সাড়ে নয় লাখ টাকার মধ্যে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা এবং এজেন্ট ব্যাংকের এক স্টাফসহ দুইজনকে আটক করে। গ্রেফতারকৃত ব্যাংক স্টাফ সোহেল রানা (২২) বেরীগাঁও গ্রামের আব্দুর রশীদের ছেলে অপরজন একই গ্রামের জিন্নত আলীর ছেলে আলী আজগর (২০)।
রবিবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
পুলিশ সুপার বলেন, শুক্রবার (২৬ মে) রাতে সদর উপজেলার মঙ্গলকাটা বাজারের ডাচবাংলা এজেন্ট ব্যাংক থেকে নগদ সাড়ে ৯ লক্ষ টাকা, অফিসের একটি ল্যাপটপ ও সিসি ক্যামেরার ডিভিয়ার চুরি হয়। চুরির ২৪ ঘণ্টার ভেতরে চোর সনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্যমতে একটি নির্মাণাধীন ভবনের মাটি খুঁড়ে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা ও ল্যাপটপ উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের মঙ্গলকাটা শাখার পরিচালক মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার অফিসের একজন স্টাফ ছুটিতে ছিল। দিন শেষে রাতে অন্য স্টাফকে সুহেল মিয়া ক্যাশ বুঝিয়ে দেবার সময় কৌশলে নয় লাখ টাকা আরেক ড্রয়ারে সরিয়ে রাখে। রাতে আলী আজগর নামের আরেক চোরকে সঙ্গে নিয়ে তার কাছে (সুহেল) থাকা চাবি দিয়ে অফিস খুলে একটি ল্যাপটপ, সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যায় তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, ডিআইও—১ মোহাম্মদ আজিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com