1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা শাহ আবুল লেইছ এর ইন্তেকাল

  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ২৬৬ Time View

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ পৌরসভার হাছননগর সুলতানপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবুল লেইছ (৬২) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী …রাজিউন। শুক্রবার বিকেল ৪টায় সিলেটের মাউন্ট এলিজাবেথ প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ এশা হাছননগর জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে যানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের লামাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবুল লেইছ এর মৃত্যু সংবাদে তার বাসভবনে তাৎক্ষনিকভাবে ছুটে যান পৌরমেয়র আয়্যুব বখত জগলুল, সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান,জেলা আহবায়ক সাংবাদিক আল-হেলাল,কাউন্সিলর সৈয়দ ইয়াসিনুর রশীদ ইয়াসিন,বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি জাকারিয়া জামান তানভীর, সহ-সভাপতি রিপন আহমদ,অর্থ সম্পাদক মহসিন উদ্দিন চৌধুরী রুবিন ও সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম মজনুসহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। তারা মরহুম মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com