1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সুনামগঞ্জে শিক্ষকদের নিয়ে মাল্টিমিডিয়া প্রশিক্ষণ শুরু

  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ২৪৯ Time View

জগন্নাথপুর২৪। ডেস্ক::
সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার গুণগত মান বৃদ্ধিকল্পে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ৩ দিনব্যাপী ইংরেজি, গণিত ও মাল্টিমিডিয়ার ওপর বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রশিক্ষণের সমন্বয়ক অশোক রঞ্জন পুরকায়স্থ।
প্রথমদিন সকাল থেকে দিনব্যাপী ইংরেজি বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছত্তার এবং সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন। এতে সদর উপজেলার ৪৩ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। আগামীকাল ও পরের দিন হবে গণিত ও মাল্টিমিডিয়া বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com