1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জে শিক্ষার্থী অনিক ব্রহ্মের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী অনিক চন্দ্র ব্রহ্মের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, নিহত অনিকের বাবা প্রদীপ চন্দ্র ব্রহ্ম, কলেজ ছাত্র রাব্বি মিয়া ও জুয়েল আহমদ।
মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন নিহত অনিক চন্দ্র ব্রহ্মের বাবা প্রদীপ ব্রহ্ম। তিনি তার ছেলের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ রবিবার দুপুরে নির্মাণাধীন সুনামগঞ্জ কোর্ট ভবনের নীচতলা থেকে অজ্ঞাত হিসেবে অনিক চন্দ্র ব্রহ্মের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় রশি পেছানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com