1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

সুনামগঞ্জে শুল্ক স্টেশনে মাদকের চালানসহ গ্রেফতার ২

  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ২৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সুনামগঞ্জের টেকেরঘাট সীমান্তের বড়ছড়া স্থল শুল্ক স্টেশন থেকে মাদকের চালানসহ আরশ আলী ও আল-আমিন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৃথক পৃথক অভিযানে উপজেলার টেকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশনের মোটরসাইকেল স্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরশ আলী উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের মৃত আবদুল হান্নান ও আল-আমিন একই গ্রামের কয়লা ব্যবসায়ী মরতুজ আলীর ছেলে।

থানা পুলিশ জানায়, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আড়ালে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার টেকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশনের মোটরসাইকেল স্ট্যান্ডে প্রকাশ্যে মাদক বিক্রয়কালে থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বিদেশী মদের বোতল ও ইয়াবা ট্যাবলেটসহ আরশ এবং আল-আমিনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের অপর সহযোগী সীমান্তের রজনীলাইন গ্রামের মৃত অছি রহমানের ছেলে ফিরোজ মিয়া দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ আরশ আলীর হেফাজত থেকে ৭ বোতল বিদেশী মদ ও আল-আমিনের হেফাজত থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com